নামাজ বিনে নাহি ধন
বেনামাজি মারা যাবে অকারণ
ওরে জায়নামাজ ঠিকানা করিয়ে নমাজ পড় মমিনগণ
ভাব নিয়ত ধরাইয়া ছিদ্দেকে
রাখিও মন
দুই হরফের নিচে দিয়া তিন হরফে হয় মিলন ॥
লাম দিয়া লাকের পশার
আলিফেতে হয় পতন
জীমে বান্দা-জায়নামাজ কর প্রাণবন্ধুয়ার দরশন ॥
নমাজের ভেদ বাতিনী
জানে সব আরীপগণ
ফকির আছিম শাহ্ বলেন সাধন ভজন নমাজেতে হয় পূরণ ॥

0 মন্তব্যসমূহ