জগন্নাথপুর উপজেলা ঐতিহ্যবাহী গ্রামের কৃতি সন্তান
সুনামধন্য গীতিকার হাজার গানের সুরকার যার গান ছিল ভাব ভক্তি মারফতি ফকিরি বিচার গান দেহতত্ত্ব শ্যাম বিচ্ছেদ ভাটিয়ালি যার গানের মধ্যে হাজারো প্রশ্নের উত্তর রয়েছে যিনি নিজের গান নিজে লেখতেন গাইতে নিজের সুর নিজেই তৈরি করতেন ।
সাধক কবি শাহ্ সুন্দর আলী রহ জন্ম গ্রহন করেন
১৮৯৯ খ্রিষ্টাব্দে জগন্নাথপুর আছিম নগর এর। পিতা নাম : পীর শাহ্ বশির আলী মাতার : নাম রুপজান বিবি, শাহ্ সুন্দর আলী ছাহবের পিতামহ ছিলে সুফি সাধক মরমি কবি পীরে কামেল হজরত আছিম শাহ্ রহ তিনি ছিলেন সৈয়দ শাহনৃর রহ রহ শীর্ষ সৈয়দ সাজুর মনী রহ বালক।তিনি ৩৬০ আউলিয়ার সর্দার হজরত শাহ্ জালাল ইয়ামিন রহ ভক্ত, শাহ্ সমুজ আলী রহ বংশধর। কথিত রয়েছে ফকির আছিম শাহ্ রহ পূর্ব পুরুষ এর আদিনিবাস ছিলো সিলেটের বাগের কলায়।
শাহ্ সুন্দর আলী পাঁচশো গান রচনা করেছিলেন।
শাহ্ আবুল করিম ও পাঁচশো গান রচনা করেছিলেন।
..…...................
শাহ্ আবুল করিম সাহেবর জিবিনি
শাহ আবদুল করিম : বাউল সম্রাট শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দিরাই উপজেলার ধল আশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইব্রাহীম আলী ও মাতার নাম নাইওরজান বিবি। ১৯৫৭ সাল থেকে শাহ আবদুল করিম তাঁর জন্মগ্রামের পাশের উজানধল গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।বাউল সম্রাট শাহ আবদুল করিম জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। তবুও তিনি ছিলেন সৎ নির্লোভ প্রকৃতির মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে আসতে চাইলেও তা তিনি কখনোই গ্রহণ করেননি।দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া শাহ আবদুল করিমের সঙ্গীত সাধনার শুরু হয়েছিল ছেলেবেলা থেকেই। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরনা পেয়েছেন প্রখ্যাত বাউলসম্রাট ফকির লালন শাহ, পাঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। যদিও দারিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোন কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তিনি বাউলগানের দীক্ষা লাভ করেছেন নেত্রকোণা জেলার প্রখ্যাত সাধক রশীদ উদ্দিনের কাছে। মুর্শিদ হিসেবে গ্রহণ করেছিলেন দক্ষিণ সুনামগঞ্জের ইব্রাহিম মাস্তানকে। শাহ আবদুল করিম শরীয়তী, মারফতি, দেহতত্ত্ব, গণসংগীতসহ বাউল গান সহ বিভিন্ন গানের চর্চা করেন।স্বশিক্ষিত বাউল সম্রাট শাহ আব্দুল করিম জীবদ্দশায় পাঁচ শতাধিক গান লিখেছেন

0 মন্তব্যসমূহ