সুফি দরবেশ ফকির আছিম শাহ্ রহ পবিত্র মাজার শরীফ

হযরত আছিম শাহ্ (রহ) মাজার


হযরত আছিম শাহর মাজারটি জগন্নাথপুর উপজেলা সদর হতে প্রায় ১.৫ কিঃ মিঃ দূরে বাড়ী জগন্নাথপুর মাজার শরীফ  আছিম নগরে অবস্থিত। তিনি সুফী সাদক মরমী শিল্পী ছিলেন। তিনি ১২৫০ বঙ্গাব্দের আশ্বিন মাসে জন্ম গ্রহণ করেন এবং ১৩৫৩ বঙ্গাব্দের ২৬ আশ্বিন মৃত্যু বরণ করেন। তিনি ৩৬০ আউলিয়ার সর্দার হজরত শাহ্ জালাল ইয়ামিন রহ শীর্ষ শাহ্ সমুজ উদ্দিন রহ বংশধর ছিলেন। তিনি প্রায় সহস্রাধিক গান রচনা করেছেন মর্মে জানা যায়। তার পিতার নাম ছিল শাহ বদর উদ্দিন মুন্সী। তার পিতা একজন আলীম ও হেকিম শাস্ত্রে পারদর্শী ছিলেন। বর্তমানে মাজারটি আছিম শাহ এর প্রৌপুত্র জনাব শাহ মোহাম্মদ খোয়াজ আলী এর তত্ত্বাবধানে আছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ