জিন্দাপীর শাহ্ মাদার রহ স্মরণে সুফি সাধক মরমী কবি পীরে কামেল হজরত ফকির আছিম শাহ্ রহ পবিত্র বার্ষিক ঔরস মোবারক


 সুফি সাধক মরমী কবি পীরে কামেল হজরত ফকির আছিম শাহ্ ১৫৯ তম পবিত্র বার্ষিক ঔরস মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে  আগামী ১৬ ফেব্রুয়ারি রোজ রবিবার । 


জিন্দাপীর  শাহ্ মাদার রহ শরণে যে ঔরস মোবারক হয়

সে পবিত্র ঔরস ফকির আছিম শাহ্ রহ নিজেই পালন করিতেন এবং যে ভাবে শাহ্ মাদার রহ আসনের সংবাদ পেয়েছেন।

আছিম শাহ্ পীর ও মুর্শেদ সাজুর মনী রহ খেদমতে থেকে আধ্যাত্মিক জ্ঞান সংগ্রহ করে পীরের আদেশে পনাতীর্থে শারপিন শাহের মোকাম দর্শনে চলে যান। সেখানে গিয়ে রাত্রি যাপন করেন। সেখানে হুকুম হলো, তুমি এখানে থাকবে না। তোমার গ্রামে চলে যাও। গ্রামের পূর্বাংশে জঙ্গলের ভিতরে শাহ মাদার সাহেবের মোকাম আছে। ঐ মোকাম আবিষ্কার করে মোকামের হেফাজত করণে তোমার উদ্দেশ্যে সফল হবে। তিনি উত্তরে বললেন, "এই মোকামের স্থানের পরিচয় আমি কেমন করে পাবো?" হুকুম হলো, তোমার গ্রামে একজন প্রবীণ বৃদ্ধ নিঃসন্তান ব্রাহ্মণ আছেন তিনি সাধু মানুষ। ঐ লোকটি তোমাকে আদর করে ধর্মপুত্র স্বীকার করে এই মোকামের স্থান দেখিয়ে দেবে, তোমাকে কিছু বলতে হবে না। আছিম শাহ শারপিন সাহেবের মোকামের উছিলায় যে হুকুমপ্রাপ্ত হয়েছেন, সেই হুকুম মোতাবেক মদন মোহন রায় চৌধুরী নামক একজন ব্রাহ্মণ জমিদার ভোরে তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের সময় আছিম শাহ সাহেবের বাড়িতে এসে নাম ধরে ডাকলেন। আছিম শাহ ঘর থেকে বের হওয়া মাত্র তাকে আলিঙ্গন করে ধরে বললেন, "আছিম আলী, আমার ছেলেসন্তান নেই। রাতে আমি স্বপ্নে দেখেছি তুমি আমার পুত্র ছিলে আর শাহ বদরুদ্দীনের ঘরে জন্মেছো। বাবারে তুমি আর পাহাড়ে- জঙ্গলে ঘোরাফেরা না করে আমার সঙ্গে এসো। তোমাকে আমি একজন দরবেশের মোকাম দেখিয়ে দিচ্ছি। তুমি আমাদের কাছে থেকে এই মোকামের হেফাজত করলে দয়াময় তোমার উদ্দেশ্য পূর্ণ করবেন।" শাহ আছিম আলী ব্রাহ্মণ জমিদারের সঙ্গে সঙ্গে গেলেন। গ্রামের পূর্বাংশের প্রকাণ্ড জঙ্গলের ভেতর ঢুকে তিনি দেখেন একটি প্রকাণ্ড গাছের তলায় একটি মোকামের ভগ্নাবশেষ পড়ে আছে।


................জিন্দাপীর শাহ্ মাদার রহ আসন............ 

কথিত আছে, আছিম শাহ রহ পিতা বদরুদ্দীন মুন্সি রহ সাহেবের পূর্বপুরুষ সিলেট জেলা সদরের বাগেরখলা গ্রামে শাহ জালাল মজররদ সাহেবের ভক্ত পীর শাহ সমুজ উদ্দিন রহ বাগেরকলা গ্রামের একজন হিন্দু জমিদার তার আপন কন্যাকে শাহ্ সমুজ উদ্দিন রহ সাথে বিবাহ দেন, এবং হিন্দু জমিদার পরিবারের সবাই ইসলাম ধর্ম গ্রহন করেন। 

শাহ্ সমুজ উদ্দিন রহ কে পরিবারভুক্ত করেন 

শাহ্ সমুজ উদ্দিন রহ বংশের শাহ রমিজ উদ্দিন নামক একজন ওলী জন্ম গ্রহণ করেন এবং শাহ্ রমিজ উদ্দিন রহ পুত্র পীর শাহ্ রমজান উদ্দিন রহ পুত্র শাহ্ বদরউদ্দিন মুন্সি রহ পুত্র ফকির আছিম শাহ্ রহ। 


এতো সকল ভক্ত আশেকানদের দাওয়াত করা হইলো 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ